সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

৫০ শয্যার সব হাসপাতালকে ১০০-তে রূপান্তর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

শেয়ার করুন:

H
মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি- প্রতিনিধি

দেশের ৫০ শয্যাবিশিষ্ট সব হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরকার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

সোমবার (১১ মে) বিকেলে হঠাৎ করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। 


বিজ্ঞাপন


2

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যবলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে অধিকাংশ ডাক্তারই হাসপাতালে উপস্থিত থাকে। তবে দুই-একজন দুষ্টুমি করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।

3


বিজ্ঞাপন


এ সময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। কোনো চিকিৎসক যদি দায়িত্ব অবহেলা করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর