সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

ঘাটাইলে ছাত্রদল নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:২৯ এএম

শেয়ার করুন:

ঘাটাইলে ছাত্রদল নেতাকে অব্যাহতি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন রনিকে সাংগঠনিক সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রোববার (১০ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল জেলা শাখার ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন রনিকে সাংগঠনিক সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

১০ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহান খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন


জানা যায়, পৌরশহরের বাসিন্দা শাহিদা বেগম ঘাটাইল থানায় সম্প্রতি মো. নাসির উদ্দিন রনিসহ তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ করেন। পরে পুলিশ সদস্যেরা ছাত্রদল নেতা রনিসহ তার মা নাজমা বেগমকে গত বৃহস্পতিবার (৭ মে) আটক করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করে। আদালত জামিন মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদে জানা গেছে, আদালত ১০ মে রোববার ছাত্রদল নেতা নাসির উদ্দিন রনির মা নাজমা বেগমকে জামিন প্রদান করেছেন। তবে নাসির উদ্দিন রনির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর