সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

নেত্রকোনার দুর্গাপুরে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫, ১১:০৪ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনার দুর্গাপুরে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

অবৈধভাবে বালুর ব্যবসায় জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার দুর্গাপুরে ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞাপন


অব্যাহতি পাওয়া ছাত্রদল নেতারা হলেন - দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ মোশারফ (মাসুম বিল্লাহ) ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল রহমান (আরিফ মড়ল)।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল হুদা শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতির বিষয়টি জানা গেছে। 

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ বালুর ব্যবসায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর