সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৭:০০ এএম

শেয়ার করুন:

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
ঋত্বিক সাহা (৮)

কিশোরগঞ্জের তাড়াইলে গলায় লিচুর বিচি আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) উপজেলার ভাওয়াল গ্রামে নিজ বাড়িতে ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ঋত্বিক ওই গ্রামের টিপন সাহার ছেলে এবং পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বসে লিচু খাচ্ছিল ছোট্ট ঋত্বিক। হঠাৎ একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। মুহূর্তেই শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর বেলা ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ছেলেকে নিয়ে আসার সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের একমাত্র আদরের সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন মা। স্বজনদের আহাজারিতে পুরো হাসপাতালজুড়ে নেমে আসে শোকের আবহ।

স্থানীয়রা জানান, ঋত্বিক ছিল খুবই শান্ত ও হাসিখুশি স্বভাবের শিশু। প্রতিদিনের মতো সকালে খেলাধুলা আর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিল সে। কেউ কল্পনাও করতে পারেনি, কয়েক মিনিটের ব্যবধানে এমন একটি দুর্ঘটনা তার প্রাণ কেড়ে নেবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর