শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

লোহাগড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১০:১৮ এএম

শেয়ার করুন:

লোহাগড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম
মাওলানা সিরাজুল ইসলাম (৫১)

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাবেক ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলাম (৫১) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বালুর চাতালের পাশে এ হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মাওলানা সিরাজুল ইসলাম উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড থেকে পরপর ৫ বার নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) ছিলেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রাবার রাতে কাজ শেষে মো. সিরাজুল ইসলাম ও তার সহযোগী আকিদুল ইসলাম মোটরসাইকেলযোগে নিজ বাড়ি রায়পাশায় ফিরছিলেন। পথিমধ্যে রায়পাশা বালুর চাতালের পাশে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ৩/৪ জনের একদল দুর্বৃত্ত তাদের মোটরসাইকেল গতিরোধ করে প্রথমে সিরাজুলের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা রামদা দিয়ে সিরাজুলকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলার সময় সিরাজুলের সহযোগী আকিদুল দৌড়ে পার্শ্ববর্তী লোকজনদের খবর দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সিরাজুলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

 


বিজ্ঞাপন


এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর