পটুয়াখালীর কলাপাড়ায় মাকসুদা বেগম (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) বিকেল ৩টার দিকে পৌর শহরের সবুজবাগ এলাকার ভাড়া বাসার নিচতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মাকসুদা চুয়াডাঙ্গার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মিরাজের স্ত্রী। তিনি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দরিয়াপুর গ্রামের বাসিন্দা আবুল কলামের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাকসুদা প্রায় ৪ বছর আগে স্বামী মিরাজ, ১১ বছরের সন্তান মিসকাত ও ১৬ বছরের সন্তান মারুফকে নিয়ে ওই এলাকার মাহবুব হোসেনের দুই তলা ভবনের নিচ তলায় ভাড়া বাসায় ওঠেন। তার স্বামী গার্মেন্টসে চাকরির কারণে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। দুপুরের দিকে পরিবারের অগোচরে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।
প্রতিনিধি/টিবি




