বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

বসত ঘর থেকে ২ সন্তানের জননীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ০৯:৪৬ এএম

শেয়ার করুন:

বসত ঘর থেকে ২ সন্তানের জননীর লাশ উদ্ধার

ব‌রিশালে বসত ঘর থেকে শা‌হিদা বেগম নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পু‌লিশ।

বৃহস্প‌তিবার (১০ মার্চ) ভোরে নগরীর আমির কু‌টির এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কোতোয়ালি মডেল থানার প‌রিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শা‌হিদা বেগম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ইমরান হোসেনের স্ত্রী। এই দম্পতি সন্তানদের নিয়ে বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের আমিরকুটির এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের স্বামীর বরাত দিয়ে থানার প‌রিদর্শক (তদন্ত) জানান, রাতে খাওয়া শেষ করে বাচ্চাদের নিয়ে ঘুমাতে যান শাহিদা। এসময় পাশের রুমে কাজ করছিলেন ইমরান। হঠাৎ শব্দ শুনে রুমে গিয়ে দেখেন, তার স্ত্রী গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

থানা প‌রিদর্শক আরও জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা এখনি বলা যাচ্ছে না। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ।


বিজ্ঞাপন


 

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর