বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

রাসায়নিক ব্যবহার করে জুস তৈরি, সুপারভাইজারের ১ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

রাসায়নিক ব্যবহার করে জুস তৈরি, সুপারভাইজারের ১ বছর কারাদণ্ড
ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ জুস কারখানায় অভিযান।

বগুড়ায় অনুমোদন ছাড়াই রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদনের অপরাধে ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ জুস কারখানার সুপারভাইজার আরিফুর রহমানকে (৩১) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কারখানা থেকে ৩৭০ কেস অস্বাস্থ্যকর জুস জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।


বিজ্ঞাপন


বুধবার (৬ মে) দুপুরে বগুড়া সদরের চাঁদপুর এলাকায় অবস্থিত কারখানায় জেলা প্রশাসন, ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের যৌথ এ অভিযান পরিচালনা করা হয়।

কারখানাটি অননুমোদিত রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদন, মান নিয়ন্ত্রণকারী সংস্থার পরীক্ষার পর সনদ গ্রহণ না করেই উৎপাদন কার্যক্রম পরিচালনা এবং অনুমোদন ছাড়া পণ্যের মোড়কে সিল ও লোগো ব্যবহার করে খাদ্য প্রস্তুত করে আসছিল।

এসব অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইনে আরিফুর রহমানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ৩৭০ কেস জুস জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


বিজ্ঞাপন


নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কর্মকর্তা মোহাম্মদ রাসেল জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকারি আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর