মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করেছে। এ সময় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৬ মে) দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
বিকেল সাড়ে তিনটার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ফিলিং স্টেশন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও মিষ্টান্ন ভাণ্ডারসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও মূল্য তালিকা না রাখার অপরাধে হায়বাত মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা এবং মাসুম মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
বিজ্ঞাপন
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিনিধি/এসএস




