বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

কলমাকান্দায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসহ ২ যুবক আটক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

কলমাকান্দায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসহ ২ যুবক আটক
অভিযানে জব্দ করা ভারতীয় পণ্য

নেত্রকোনার কলমাকান্দায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় এসব পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

বুধবার (৬ মে) ভোরে উপজেলার নাজিরপুরের রাঙ্গামাটিয়া এলাকায় সেতুর পাশ থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— পিকআপের চালক উপজেলার নাজিরপুর ইউনিয়নের শিংপুর গ্রামের হয়রত আলীর ছেলে মো. নাসিম (২৫) ও হেলপার একই ইউনিয়নের সেইচাহানি গ্রামের মানিকের ছেলে মুনির মিয়া (২১)।

পুলিশ জানায়, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বিপুল পরিমাণ কসমেটিক দেশে নিয়ে আসছিল একটি চক্র। গোপন সংবাদে আজ বুধবার ভোরে উপজেলার রাঙ্গামাটিয়া এলাকায় সন্দেহজনক একটি পিকআপ থামায় থানা পুলিশের একটি দল। এসময় তল্লাশি চালিয়ে এতে ১৮টি বস্তায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক যেমন- ডাভ শ্যাম্পু, অলিভ ওয়েলসহ নানা পণ্য জব্দ করা হয়। পরে পিকআপের চালক ও হেলপারকে আটক করা হয়। পাশাপাশি এসব পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পিকআপটির পেছনে মালিক হিসেবে জসীম নামের এক ব্যক্তি মোটরসাইকেলে অনুসরণ করছিল। তাকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন বলেন, নানা কৌশলে তারা এসব পণ্য চোরাচালানের মাধ্যমে ভারত থেকে নিয়ে এসে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেত। পাল্টা কৌশল অবলম্বন করে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর