বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

অর্ধকোটি টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার, একজন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে অর্ধকোটি টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার, চক্রের একজন গ্রেফতার

ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বাজারে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশে আনা প্রায় ৪৮ লাখ টাকার বিভিন্ন ভারতীয় স্কিনকেয়ার কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় চোরাচালান চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতের নাম ফিরোজ আলম বাবু (৩৭)। তার কাছ থেকে ২৫ হাজার ৪৪ পিস বিভিন্ন স্কিনকেয়ার সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়াও চোরাচালান পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।


বিজ্ঞাপন


রোববার রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবির তেজগাঁও বিভাগের একটি টিম। 

ডিবি সূত্র জানিয়েছে, রাজধানীর বনশ্রী এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে আখাউড়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় স্কিনকেয়ার কসমেটিকস সামগ্রী এনে একটি বাসায় মজুদ করছিল। পরে সেসব সামগ্রী স্থানীয় বাজারে বাজারজাত করে আসছিল। রোববার সন্ধ্যায় বনশ্রী এলাকার সেই বাসায় অভিযান চালিয়ে চোরাচালান চক্রের অন্যতম সদস্য ফিরোজ আলম বাবুকে গ্রেফতার করা হয়।

IMG-20250120-WA0039

অভিযানকালে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা মোট ২৫ হাজার ৪৪ পিস বিভিন্ন স্কিনকেয়ার সামগ্রী জব্দ করা হয় এবং চোরাচালান পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ কসমেটিকস সামগ্রীর স্থানীয় বাজার মূল্য প্রায় ৪৮ লাখ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত ফিরোজসহ চোরাচালান চক্রে জড়িত অন্যদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে।


বিজ্ঞাপন


IMG-20250120-WA0044

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফিরোজ ডিবিকে জানিয়েছেন, উদ্ধারকৃত কসমেটিসসমূহ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে ভারত হতে আনা হতো এবং পরে দেশের বিভিন্ন অনলাইন শপসহ বিভিন্ন কসমেটিকস দোকানের মাধ্যমে ভোক্তাদের কাছে সরবরাহ করা হতো। এতে প্রতিনিয়ত সরকার বিপুল পরিমান রাজস্ব হতে বঞ্চিত হয়ে আসছিল।

এমআইকে/ইএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর