সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

নিজ বাড়ি থেকে মাছ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

নিজ বাড়ি থেকে মাছ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার
রফিকুল ইসলাম (৪৫)

নাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ মে) রাতে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম উপজেলার একই গ্রামের কেরাম আলী ছেলে এবং পেশায় পোনা মাছ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে স্ত্রী ও সন্তানের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয় রফিকুল ইসলামের। এরপর অভিমানে পাশের আরেকটি রুমে ঘুমাতে যান তিনি। তার স্ত্রী ভোরে ঘুম থেকে উঠে স্বামীর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে রক্তাক্ত গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঢাকা মেইলকে জানান, সকালে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ঘর থেকে গলা কাটা মরাদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করছি, কেউ ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর