সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

বাড়ির সামনে থেকে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

বাড়ির সামনে থেকে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার
বাড়ির সামনে থেকে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

বগুড়ার গাবতলীতে বাড়ির সামনে থেকে সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাড়ির সামনে ঘাসের জমি থেকে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে হত্যাকাণ্ড সংঘটিত হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম গাবতলী উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় জামাল উদ্দিনের ছেলে। তিনি ট্রাকের ব্যবসা করতেন। ব্যবসা নিয়ে কোনো দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের মেয়ে সাদিয়া আকতার বলেন, প্রতিদিন আমার বাবা গভীর রাতে বাড়ি ফেরেন। কিন্তু শনিবার রাতে বাড়ি ফেরেননি। ভোর হয়ে গেলেও তার কোনো খবর পাওয়া যায়নি। মোবাইল ফোনেও যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। পরে ভোরের দিকে আমাদের বাড়ির সামনে ঘাসের জমি থেকে রক্তাক্ত অবস্থায় বাবার লাশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান জানান, ট্রাক মালিক সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলা কাটা ছাড়াও শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর