সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৮:৩৪ এএম

শেয়ার করুন:

মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৪ মে) রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের বাউফল উপজেলার আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী দশমিনা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘বাউফল ট্রাভেলস’ নামের এক বাস আফসার গ্যারেজ এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক স্টাফ নিহত হন। দুর্ঘটনায় তার কোমরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার সময় বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, গাড়িটিতে ২০-২৫ জনের মতো যাত্রী ছিল। ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর