বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ১০ যাত্রী আহত

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম

শেয়ার করুন:

নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ১০ যাত্রী আহত
নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘আব্দুল্লাহ পরিবহন’ নামের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

40a3a827-ad89-41e6-b29a-b4e5c11375cb

স্থানীয়দের ভাষ্য, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় মোড়ে ব্রেক করলে পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনাটি ঘটে।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর