সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

যুবদল নেতা রবির মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে রোগীদের

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৮:১০ এএম

শেয়ার করুন:

যুবদল নেতা রবির মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে রোগীদের
রফিকুল ইসলাম রবি

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে হাজার হাজার রোগীর মাঝে।

রোববার (৩ মে) মানবিক এক উদ্যোগ নিয়ে হাসপাতাল এলাকায় এক অব্যবস্থাপনা ভেঙে দিয়েছেন তিনি। এরপর থেকে তিনি প্রশংসায় ভাসছেন।


বিজ্ঞাপন


জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেটের কারণে নানাভাবে ভুক্তভোগী হতেন রোগীরা। লাশ নিয়েও সমস্যায় পড়তে হতো তাদের। তবে সেখানে ছুটে গিয়ে নতুন পদ্ধতি চালু করেছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। তার উদ্যোগে চালু হতে যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবা। রোববার চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর থেকে তিনি নগরবাসীর প্রশংসায় ভাসছেন।

এ বিষয়ে রফিকুল ইসলাম রবি বলেন, হাসপাতাল আমি সিন্ডিকেটমুক্ত চাই। দল মত নির্বিশেষে সবাই হাসপাতালে সেবা নিতে আসে। আমাদের এমন কিছু করা যাবে না যে, আমাদের সরকার বিতর্কিত হোক। লাশ নিয়ে কোনো ব্যবসা করা যাবে না। হাসপাতাল ফ্রি চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে, অ্যাম্বুলেন্স চালকরা ফ্রি লাশ বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আর রাজশাহীর বাইরের যারা আসেন, চেষ্টা করবেন কম ভাড়া নেওয়ার জন্য।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, আমাদের সরকার মানবিক, তাই মানবিক হয়ে আমাদের চলতে হবে। মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ছেন, তার সঙ্গে আমাদেরও ভূমিকা রাখতে হবে। সেজন্য চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর