রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, আহত ১

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১২:০১ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু, আহত ১
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ক্লাববাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৫৫) নামের এক টিন মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মনোয়ারা সুলতানা (৬৫) নামে এক নারী আহত হয়েছেন।

রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে সাহারবাটি ক্লাববাজারে স্থানীয় দোকানদার খোকনের দোকানের টিনের চাল মেরামতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এনামুল হক সাহারবাটি গ্রামের মৃত নজের আলীর ছেলে। আহত মনোয়ারা বেগম একই গ্রামের ফনি মিয়ার স্ত্রী।

স্থানীয় প্রতিবেশী শারমিন সুলতানা জানান, সকালে এনামুল হক দোকানের টিনের চাল মেরামতের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বুধাদীপ্ত দাস তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর