শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলে জামায়াতসহ ১১ দলের গণমিছিল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে জামায়াতসহ ১১ দলের গণমিছিল
টাঙ্গাইলে জামায়াতসহ ১১ দলের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে টাঙ্গাইলে গণমিছিল করেছে টাঙ্গাইল জেলা জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট।

শনিবার (২ মে) দুপুরে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা জামায়াতের নেতাকর্মীরা টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। পরে সেখান থেকে টাঙ্গাইল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিরামোড়স্থ ক্যাপসুল মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।


বিজ্ঞাপন


গণমিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন— টাঙ্গাইল জেলা ১১ দলের আহবায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করবেন না, বাংলাদেশের ক্ষমতায় থাকবেন এটা হতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। ৭০ শতাংশ ভোটারের রায়কে তুচ্ছতাচ্ছিল্য করবেন না। পাশাপাশি দেশে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতির বৃদ্ধি প্রসঙ্গেও সমালোচনা করেন তিনি।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এনসিপির জেলা আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, জামাতের জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর, সহকারী সেক্রেটারি হুসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, এনসিপির জেলা সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান প্রমুখ।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর