ফেনীর ছাগলনাইয়া থেকে একটি একনলা বন্দুক ও কার্তুজসহ ওবায়দুল হক মজুমদারকে (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
আটক ওবায়দুল হক মজুমদার পশ্চিম দেবপুর গ্রামের ছেরাজুল হক মজুমদারের ছেলে।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদে র্যাব জানতে পারে, ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুরে ওবায়দুল হক মজুমদারের বসত ঘরে মাদকদ্রব্যসহ এক ব্যক্তি অবস্থান করছে। র্যাবের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে টের পেয়ে অভিযুক্ত ওবায়দুল হক মজুমদার কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। এসময় তার নির্মাণাধীন ঘরের বাথরুমের ছাদের ওপর বিশেষ কায়দায় লুকানো একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ৪টি ১২ বোর কার্তুজ জব্দ করা হয়।
বিজ্ঞাপন
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তি ও জব্দ করা বন্দুক ও কার্তুজ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/টিবি




