বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

নরসিংদীতে বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি: নরসিংদী
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ২

নরসিংদীর রায়পুরায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ দু’জনকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন।


বিজ্ঞাপন


এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি পুরান বাজারের পেছনের রাস্থা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মধ্যনগর পশ্চিমপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে সহিদ মিয়া (৪৬) ও একই এলাকার রফিকুল ইসলামের ছেলে ইয়াছিন (৩৮)।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে ২১ আগস্ট রাত ১১টা ২৫ মিনিটে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানের তত্ত্বাবধানে উপজেলার বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মুরাদ হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন পাড়াতলীর কাচারিকান্দি পুরাণ বাজারের পেছনের রাস্তা থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া ও ইয়াছিন নামক দু’জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর