মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে পাচারকালে ২০ মেট্টিক টন সরকারি চালসহ ট্রাক জব্দ

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম

শেয়ার করুন:

পাচারকালে ২০ মেট্টিক টন সরকারি চালসহ ট্রাক জব্দ
২০ মেট্টিক টন সরকারি চালসহ জব্দ ট্রাক।

মাদারীপুর ভিজিডি কর্মসূচির আওতায় বরাদ্দ করা সাড়ে ২০ মেট্টিক টন সরকারি চাল গোপালগঞ্জে পাচারকালে ট্রাকসহ জব্দ করেছে ডাসার উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে চালসহ ট্রাক জব্দ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।


বিজ্ঞাপন


উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাদারীপুর শহরের ইটেরপুল খাদ্য গুদাম থেকে ট্রাকে করে ভিজিডির ৪১১ বস্তায় সাড়ে ২০ টন চাল চোরাইপথে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকায় যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ডাসার উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকায় ট্রাকের গতিরোধ করে ডাসার উপজেলা প্রশাসন ও পুলিশকে অবগত করেন স্থানীয়রা। খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ঘটনাস্থলে এসে চালককে জিজ্ঞাসাবাদ শেষে অনিয়মের সত্যতা পান। পরে চালভর্তি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

979cae6e-2210-47f8-94bf-99d7479da0cf

খোঁজ নিয়ে জানা যায়, শহরের ইটেরপুল খাদ্য গুদাম থেকে রাজৈর উপজেলার মুন্সি রাইস অ্যান্ড বয়লার মিলের জন্য এই সাড়ে ২০ টন মেট্টিক টন চাল ডিও বা বরাদ্দের মাধ্যমে বিলি আদেশ হয়। নিয়ম অনুযায়ী এই চাল সংশ্লিষ্ট রাইচ মিলে ট্রাকে করে নিয়ে যাওয়ার কথা। পরে তা পরিশোধন করে হতদরিদ্রদের মাঝে নায্যমূল্যে ডিলারদের মাধ্যমে বিক্রির নিয়ম রয়েছে। কিন্তু মিল মালিক আহাদ মুন্সি সরকারি চাল কালোবাজারি করে তা গোপালগঞ্জে পাঠানোর চেষ্টা করেন। বিয়ষটি গুরুতর অপরাধ হিসেবে দেখছে প্রশাসন।

মাদারীপুরের ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, এক জেলার সরকারি চাল অন্য জেলায় নেওয়ার কোনো সুযোগ নেই। ট্রাকসহ সাড়ে ২০ মেট্টিক টন চাল জব্দের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক এ ব্যাপারে মামলা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে। জব্দ করা চাল ও ট্টাক ডাসার থানা পুলিশের হেফাজতে আছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর