মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

বৃষ্টি শুরু হতেই এবারও ডুবল চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

বৃষ্টি শুরু হতেই এবারও ডুবল চট্টগ্রাম
চট্টগ্রামে মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিতেই নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিতেই নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড়সহ বেশ কিছু এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীতে মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সামান্য বৃষ্টিতেই প্রবর্তক মোড়, রহমতগঞ্জ, কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে প্রবর্তক মোড়ে পানি জমে থাকায় পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।


বিজ্ঞাপন


674338686_874652512325299_4316049627293109168_n

জলাবদ্ধতার কারণে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। স্থানীয় বাসিন্দা আনিসুজ্জামান দুলাল বলেন, ‘প্রবর্তক এলাকায় পানির কারণে হাঁটাই যাচ্ছে না। এই সুযোগে রিকশাচালকরা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করছেন। ৩০ টাকার ভাড়া এখন ৫০ থেকে ৬০ টাকা গুনতে হচ্ছে।’

অফিসমুখী অনেক কর্মজীবী মানুষ সকালে বৃষ্টিতে আটকা পড়েন। স্কুলগামী শিশুদেরও দুর্ভোগ পোহাতে হয়। জলাবদ্ধতার কারণে ছোটখাটো যানজটও দেখা দেয় বেশ কয়েকটি সড়কে।


বিজ্ঞাপন


675189027_2073906856525237_5525323548518862694_n

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, ‘প্রবর্তক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে। চলমান উন্নয়ন কাজের কারণে পানি চলাচল সাময়িকভাবে ব্যাহত হওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।’

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বৃষ্টি শুরু হলেই একই চিত্র দেখা যায়। তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার ওপর জোর দিয়েছেন।

684151286_975949802041756_4839538050074771184_n

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন চট্টগ্রামে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে করে আগামী দিনগুলোতে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর