নাটোর সদর উপজেলায় বাক প্রতিবন্ধী এক ছেলের হাতে তার মা খুন হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে শহরের মল্লিকহাটি (ঘোষপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ওই নারীর নাম শহীদা বেগম (৫৫)। তিনি শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকার মৃত স্টার স্ত্রী। অভিযুক্ত বাক প্রতিবন্ধী যুবকের নাম আরিফ হোসেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর বাক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন ওই নারী। শাহীদা বেগমের ওপর প্রায়ই হামলা করতো তার ছেলে। রোববার রাতে মায়ের সঙ্গে বাকবিতণ্ডা হয় ছেলের। একপর্যায়ে বাড়িতে থাকা পাথরের শিল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
নাটোর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ছেলেকে আটক করেছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি




