সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

অনলাইন গেমে আসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

অনলাইন গেমে আসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের
ছবি: সংগৃহীত

অনলাইন গেমে আসক্তি। ছেলের হাতে খুন হতে হলো মাকে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফতেপুরে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ছেলে অনলাইন গেমে ছোটোবেলা থেকে আসক্ত।

এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রথমে ঘর থেকে টাকা নিয়ে এবং পরে অন্যদের থেকে ধার করে অনলাইন গেম খেলত। তবে কখন সেটি ৪ লাখ রুপি ছাড়িয়ে গেছে তা নিজেই বুঝতে পারেনি সে। এরপরই মায়ের জীবনবিমার ৫০ লাখ রুপি হাতানোর ছক কষে সে। বাবার অনুপস্থিতিতে মাকে খুন করে যমুনার পানিতে ফেলে দিয়ে আসে অভিযুক্ত ছেলে হিমাংশু।


বিজ্ঞাপন


আরও পড়ুন: লিঙ্গ পরিবর্তনের পর প্রেমিক বললেন ‘বিয়ে করা সম্ভব না’

পুলিশের জেরায় এমনটাই জানিয়েছে হিমাংশু। হিমাংশুর বাবা রোশন সিং ঘরে ঢুকে নিজের স্ত্রীকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের জিজ্ঞাসা করেন। এরপরই প্রতিবেশীরা জানায় কিছুক্ষণ আগে তারা হিমাংশুকে ট্রাক্টর নিয়ে নদীর দিকে যেতে দেখেছে। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন রোশন সিং।

পুলিশ যমুনা থেকে প্রভার দেহ উদ্ধার করা হয়। পুলিশের জেরায় নিজের দোষ স্বীকার করেছে হিমাংশু। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

একে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর