রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

আ.লীগ নেতার মৃত্যুর সংবাদ শুনে মারা গেলেন মা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

আ. লীগ নেতার মৃত্যুর সংবাদ শুনে মারা গেলেন মা
আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীন। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে চার ঘণ্টা পর তার মায়েরও মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে মারা যান আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীন। এদিকে, তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর চার ঘণ্টার মাথায় রোববার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে মারা যান তার মা জুবাইদা মনি।


বিজ্ঞাপন


আলতাফ উদ্দিন শাহীন কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবারের সদস্যদের ধারণা, সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে তার মৃত্যু হয়েছে।

শাহীনের ভায়রা শাহ আলম জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। এ জন্য তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলে মাকে দেখতে বাড়িতে আসতেন। শাহীনের প্রতি তার মায়ের গভীর টান ছিল। সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।

 

সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুতে পুরো এলাকা শোকে মুহ্যমান হয়ে আছে। এমন ঘটনা সত্যই অত্যন্ত বেদনাদায়ক।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর