রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর কথা শুনে মারা গেলেন মা

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া মারা যান।

এর এক ঘণ্টা পর সাগরের মা মুর্শিদা বেগম (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।


বিজ্ঞাপন


সাগর মিয়া (৩৮) জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়া (পাবলা সার) গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

সাগরের চাচাত ভাই মনির হোসেন জানান, সাগর মিয়ার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। বৃহস্পতিবার সকালে সাগর মিয়া হার্ট অ্যাটাক করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ শুনে সাগরের মা হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাছিহাতা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন পাভেল জানান, সাগর মিয়া পেশায় একজন অটোচালক ছিলেন। সাগরের মৃত্যুর সংবাদ শুনে সাগরের মাও মারা যান। ঘটনাটি খুবই হৃদয়বিদারক।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর