শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

খেলাধুলা করলে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা যায়: ডা. জাহিদ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

খেলাধুলা করলে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা যায়: ডা. জাহিদ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খেলাধুলা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দিনাজপুরের হিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ ও সবল রাখা সম্ভব। একই সঙ্গে এটি তরুণ প্রজন্মকে মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, একটি সুস্থ, সচেতন ও মানবিক জাতি গড়ে তুলতে হলে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

তিনি বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির মাধ্যমে দেশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটানোর উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে শিশুদের বিকাশে নানা কার্যক্রম পরিচালনা করছে।

মন্ত্রী জাহিদ হোসেন বলেন, মানসিক প্রশান্তি ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সব স্তর থেকে খেলাধুলাকে উৎসাহিত করতে হবে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি পারুল নাহারসহ বিএনপির নেতা-কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর