শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রাইভেটকারে রাখা বস্তায় মিলল ৩৯৮ বোতল ইসকাফ, বিদেশি মদসহ আটক ২

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৮ এএম

শেয়ার করুন:

প্রাইভেটকারে রাখা বস্তায় মিলল ৩৯৮ বোতল ইসকাফ, বিদেশি মদসহ আটক ২

নড়াইলে পৃথক দুই অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধারসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ইসকাফ মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে শহরের শেখ রাসেল সেতু এলাকায় ও রাতে উপজেলার পঙ্কবিলা একালায় অভিযান চালায় ডিবি পুলিশ।


বিজ্ঞাপন


অভিযানে আটক ব্যক্তিরা হলেন— যশোরের চৌগাছা উপজেলার সরুপদা গ্রামের ইয়াসিন আলীর ছেলে মাহাবুর রহমান (২৬) এবং নড়াইল সদর উপজেলার পঙ্কবিলা গ্রামের মালোপাড়ার সমর বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাস (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে শুক্রবার বিকেলে শহরের শেখ রাসেল সেতুর ওপর একটি প্রাইভেটকারের পেছনের ডালা থেকে বস্তা ভর্তি ৩৯৮ বোতল মাদক ভারতীয় ‘ইসকাফ’ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। এসময় যশোরের চৌগাছা এলাকার মাহাবুর রহমানকে আটক করে ডিবি পুলিশ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। এদিন রাতে পৃথক অভিযানে সদর উপজেলার পঙ্কবিলা কালি মন্দিরের সামনে থেকে মানিক বিশ্বাসকে পাঁচ বোতল বিদেশি মদসহ আটক করে ডিবি পুলিশ।


বিজ্ঞাপন


নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, জব্দ করা মাদকের বাজারমূল্য প্রায় আট লাখ টাকা। দুই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর