শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

পাম্পে জ্বালানি নিতে ঢুকতেই ভাঙা হলো এমপির গাড়ি

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০২:১০ এএম

শেয়ার করুন:

পাম্পে জ্বালানি নিতে ঢুকতেই ভাঙা হলো এমপির গাড়ি
এমপি মাছুম মোস্তফার ভাঙা গাড়িটি। ছবি: সংগৃহীত

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার আতকাপাড়া এলাকার গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় এমপির ব্যক্তিগত গাড়িটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যায়। এ সময় তেলের লাইনে মোটরসাইকেলসহ অন্য গাড়ি থাকলেও তেল শেষ হয়ে যায়। তখন আগে-পরে তেল দেওয়া নিয়ে উপস্থিত জনতা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় সেখানে এমপির গাড়িটি ঢোকে। তবে গাড়িতে এমপি ছিলেন না।


বিজ্ঞাপন


বাগবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত কয়েকজন ব্যক্তি গাড়ির গ্লাস ও লাইট ভাঙচুর করে পালিয়ে যান। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।’ 


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর