শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে গুদামের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে গুদামের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা এলাকায় জেলা কারাগার সংলগ্ন ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল)ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে ঝুটের গুদামে প্রথম আগুনের শিখা দেখা যায়। গুদামে কাপড়ের টুকরো (ঝুট) থাকায় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, লেলিহান শিখা অনেক দূর থেকে দৃশ্যমান হচ্ছিল। ঝুটের গুদাম থেকে আগুন দ্রুত পাশের একটি মোটরসাইকেলের দোকান, একটি চায়ের দোকান এবং আরও কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডে আমাদের ৮টি ইউনিট কাজ করে নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে আটটায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর