শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভুলে নাটোর স্টেশনে নেমে পড়ে শিশু: ৯৯৯-এ কল করে ফিরল বাবার কাছে

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৯ এএম

শেয়ার করুন:

ভুলে নাটোর স্টেশনে নেমে পড়ে শিশু: ৯৯৯-এ কল করে ফিরল বাবার কাছে
৬ বছরের মরিয়ম আক্তার ও বাবা রাশিদুল ইসলাম।

ভুলবশত নাটোর স্টেশনে নেমে পড়ে ছয় বছরের মরিয়ম আক্তার। ট্রেনে থেকে যান শিশুর বাবা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ নম্বরে ফোন করে ফিরে পায় শিশুকে।

ঘটনা ঘটে বুধবার (২২ এপ্রিল) বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে।


বিজ্ঞাপন


জানা গেছে, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ৬ বছরের মেয়ে মরিয়ম আক্তারকে নিয়ে বাবা রাশিদুল ইসলাম পার্বতীপুর স্টেশন থেকে রূপসা এক্সপ্রেস ট্রেনে উঠেন। তাদের গন্তব্যে পাবনার ঈশ্বরদী রেলস্টেশন থেকে নাটোরের গোপালপুরে। শিশুটির বাবা রাশিদুল ইসলাম পেশায় একজন হকার। তিনি ট্রেনে ফেরি করে মালামাল বিক্রি করেন। মেয়েকে ট্রেনে এক যাত্রীর কাছে কাছে রেখে অন্য বগিতে মালামাল বিক্রিতে যান।

পথে নাটোর স্টেশনে ট্রেনটি থামলে ওই যাত্রীদের সঙ্গে ভুলক্রমে শিশুটি স্টেশনে নেমে পড়ে। শিশুটি তার বাবাকে না পেয়ে ট্রেনে ওঠার আগেই ট্রেনটি ছেড়ে দেয়। বাবা ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে ট্রেনে খোঁজাখুঁজি শুরু করেন। মেয়ে না পেয়ে একপর্যায় বিষয়টি তিনি ট্রেনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে জানান। তার পরামর্শে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ নম্বরে কল করে সহায়তা চান। কলটি গ্রহণ করেন কল টেকার কনস্টেবল সুমিত ঢালি।

শিশুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধারের জন্য পুলিশ ডিপারচার এসআই দিলীপ কুমার বিশ্বাসকে জানানো হয়। তিনি দ্রুত সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণকক্ষে জানান। পরে নাটোর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল স্টেশন থেকে ওই শিশুকে উদ্ধার করে হেফাজতে নেয়। শিশুটির বাবা খবর পেয়ে ঈশ্বরদী স্টেশনে থেকে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন। এরপর ওই শিশুকে তার বাবার হাতে হস্তান্তর করা হয়।

শিশুটির বাবা মো. রাশিদুল ইসলাম বলেন, ট্রেনে মালামাল বিক্রি করে সংসার চলে তার। মেয়েকে এক বিয়ের অনুষ্ঠানে রাখতে যাচ্ছিলেন তিনি। এক যাত্রীর কাছে বসিয়ে রেখে ট্রেনে মালামাল বিক্রি করতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মেয়ে নেই। হতভম্ব হয়ে দ্রুত জরুরি সেবা ৯৯৯-এ নম্বরে কলে বিষয়টি জানাই।


বিজ্ঞাপন


তাৎক্ষণিকভাবে নাটোর রেলওয়ে পুলিশ আমার মেয়েকে খুঁজে বের করেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। মেয়েকে ফিরে পেয়ে আনন্দিত তিনি।

নাটোর স্টেশনের নিরাপত্তা বাহিনীর সদস্য রুবেল হোসেন বলেন, ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় শিশুটি কান্না করছিল। এ সময় শিশুটিকে উদ্ধার করে আমরা হেফাজতে রাখি। পরে শিশুটির বাবাকে খবর দেওয়া হলে তিনি নাটোরে স্টেশনে আসেন। কর্তৃপক্ষের অনুমতিক্রমে শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর