নরসিংদীর পলাশে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা চেষ্টার প্রতিবাদ ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।
বিজ্ঞাপন
ভুক্তভোগী পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের আতশী পাড়া গ্রামের বাসিন্দা এবং পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
পলাশ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারের আয়োজিত মানববন্ধনে ধর্ষক অর্জুন বাদশা (মাদক কারবারি) এবং হাফিজুর রহমানের গ্রেফতার ও ফাঁসির দাবি করা হয়। মানববন্ধনে পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন- ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি লিপন দেবনাথ, উপজেলা হিন্দু যুব মহাজোটের আহ্বায়ক প্রলয় দেবনাথ জুয়েল, পলাশ থানা হিন্দু ছাত্র মহাজোটের আহ্বায়ক শিশির চন্দ্র ধর প্রমুখ।
বিজ্ঞাপন
গত ১৫ এপ্রিল পলাশে সানের বাড়ির আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথে স্কুল ছাত্রীকে ওই গ্রামের অর্জুন, বাদশা ও হাফিজুর পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে পুলিশ ওই দিনই হাফিজুরকে গ্রেফতার করে।
প্রতিনিধি/এসএস




