মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফরিদপুর ১৯ মামলার আসামি মাদকসম্রাজ্ঞী সাহেদা গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

ফরিদপুর ১৯ মামলার আসামি মাদকসম্রাজ্ঞী সাহেদা গ্রেফতার

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ১৯ মামলার আসামি ও ‘মাদকসম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত মোসা. সাহেদা বেগম ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা এবং মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে শহরের ২ নম্বর কুঠিবাড়ী গৃহলক্ষ্মীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


গ্রেফতার হওয়া হলেন—শহরের গৃহলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মোসা. সাহেদা বেগম এবং তার সহযোগী মো. সোনাজান খা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডিএনসি সূত্রে জানা যায়, সাহেদা বেগম দীর্ঘকাল ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। ২০২৩ সালের ৫ ডিসেম্বর তিনি ভবিষ্যতে আর মাদক ব্যবসা করবেন না মর্মে লিখিত মুচলেকা দিলেও সেই অঙ্গীকার ভঙ্গ করে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এর আগে চলতি বছরের ৩০ মার্চ ৬০০ পিস ইয়াবাসহ তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, যেখানে তিনি পলাতক আসামি ছিলেন। এছাড়া পুলিশের প্রোফাইল রেকর্ড (পিপিআর) অনুযায়ী, তার বিরুদ্ধে আগে আরও ১৯টি মামলা রয়েছে, যা তার দীর্ঘ অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ দেয়।

এ ঘটনায় আজ ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ৬৫। ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শিরীন আক্তার বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যারা সমাজে মাদকের বিস্তার ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর