সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

নড়াইলে নেশাগ্রস্ত যুবকের ৮ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

নড়াইলে নেশাগ্রস্ত যুবকের ৮ মাসের কারাদণ্ড

নড়াইলের কালিয়া উপজেলায় মাদক সেবনের দায়ে মো. এনায়েত শেখ (২৫) নামে নেশাগ্রস্ত এক ব্যক্তিকে ৮ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বেন্দারচর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত মো. এনায়েত শেখ উপজেলার বেন্দারচর গ্রামের মৃত আলী হাসান শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় সোমবার দুপুরের দিকে নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি বিনষ্ট করার অপরাধে মো. এনায়েত শেখ নামে এক যুবককে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৮ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিন কালিয়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

আরও পড়ুন

ঘরে মাটিচাপা পরে পুরাতন কবরে, ২৫ দিন পর মিলল মনু ব্যাপারীর মরদেহ

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস বলেন, নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি বিনষ্ট করার অপরাধে এক যুবককে জেল-জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর