সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাদারীপুরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় গ্রেফতার ২

মাদারীপুরের শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ট্রাক, তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা এবং বাংলাদেশ পুলিশের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনি ও রোববার বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা ও নারায়ণগঞ্জ থেকে দুইজনকে আটক করা হয়।


বিজ্ঞাপন


mada

সোমবার (২০ এপ্রিল) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গত ১২ এপ্রিল রাতে ঢাকা থেকে ৭৫ ব্যারেল সয়াবিন তেল নিয়ে ঝিনাইদহের উদ্দেশে রওনা দেন ট্রাকচালক ইস্রাফিল হোসেন ও তার এক সহকারী। রাত ১২টার দিকে শরিয়তপুরের নাওডোবা এলাকায় একটি ডাকাতদল ট্রাকটির গতিরোধ করে চালক ও সহকারীকে কুপিয়ে আহত করে। এ সময় ট্রাকটি নিয়ে মুহূর্তেই সটকে পড়ে চক্রটি। পরে তাদের হাত-পা বেঁধে শিবচরের বাখরেরকান্দি এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনায় শিবচর থানায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করে।

Madari

আরও পড়ুন

ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক

অভিযানে লুণ্ঠিত ট্রাক, নগদ টাকা ছাড়াও ৪টি সাউন্ড গ্রেনেড, ৩ রাউন্ড টিয়ারশেল ও একটি পুলিশের হেলমেট জব্দ করা হয়। পরে গ্রেফতার দুইজনকে আদালতে তোলা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনায় বাকি জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন জেলা পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর