সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

কাপ্তাইয়ে কিশোরী নিখোঁজ, থানায় জিডি

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১০:০৫ এএম

শেয়ার করুন:

কাপ্তাইয়ে কিশোরী নিখোঁজ, থানায় জিডি
মেহেরুন নাসা সামিরা। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকা থেকে মেহেরুন নাসা সামিরা (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে।

নিখোঁজ সামিরা আনোয়ার হোসেন ও শামসুল আক্তারের মেয়ে। এ ঘটনায় কিশোরীর মা সামছুল আক্তার রোববার (১৯ এপ্রিল) কাপ্তাই থানায় জিডি করেছেন।


বিজ্ঞাপন


কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ কিশোরীর ফুফু জমিলা খাতুন জানান, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সামিরার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


বিজ্ঞাপন


কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান জানান, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর