সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

শিবচরে আড়িয়াল খাঁ নদে কিশোরী নিখোঁজ

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ১১:২৩ এএম

শেয়ার করুন:

শিবচরে আড়িয়াল খাঁ নদে কিশোরী নিখোঁজ

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে জান্নাতুল আক্তার (১৬) নামের এক কিশোরী নিখোঁজ হয়েছে। 

শনিবার (৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিখোঁজ জান্নাতুল একই উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। এর আগে গতকাল শুক্রবার চরশ্যামাইল এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে যায় জান্নাতুল। সে স্থানীয় একটি মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ফুপাতো বোন তাবাসসুমকে (৭) নিয়ে পাশের আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায় জান্নাতুল। সাঁতার না জানায় নদের পাড়ের কাছাকাছি পানিতে নেমে গোসল করছিল তারা। একপর্যায়ে ঢেউ ও স্রোতের টানে নদের গভীরে চলে যায় জান্নাতুল।

এ সময় তাবাসসুম হাত টেনে ধরলেও স্রোতের টানে ধরে রাখতে পারেনি। পরে তাবাসসুম বাড়ি গিয়ে খবর দিলে আশপাশের লোকজন এসে খোঁজাখুজি শুরু করে। না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে। তবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত জান্নাতুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

মাদারীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. লিয়াকত হোসেন বলেন, ‘শিবচর ফায়ার সার্ভিস থেকে আমাদের জানালে দু’জন ডুবুরি নিয়ে বিকেল ৪টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করি। নদে স্রোত রয়েছে। ধারণা করা হচ্ছে যে স্রোতের টানে দূরে চলে গেছে ওই  কিশোরী। তারপরও আমরা নিখোঁজ মেয়েটিকে উদ্ধারে চেষ্টা করে যাচ্ছি।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর