সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফরিদপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৯ এএম

শেয়ার করুন:

ফরিদপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম
ফরিদপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে জখম

ফরিদপুরে মহানগর কৃষকদলের সহ-সভাপতি আমিন শরীফের কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এসময় তার ব্যবসায়ী প্রতিষ্ঠান হোটেল গার্ডেন সিটিতে হোটেল ভাঙচুর করা হয়।

রোববার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এ হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ওই নেতা এখন ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন।

তিনি বলেন, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মহানগর কৃষকদলের সহ-সভাপতি আমিন শরীফ। এই নৃশংস হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অবিলম্বে আমিন শরীফের ওপর হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি করছি।

এদিকে, কৃষকদল নেতার ওপর হামলার অভিযোগে রাতে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেছেন তার ছেলে মো. ছরোয়ার শরিফ। এজাহারে শহরের আলিপুর পাকিস্তান পাড়ার হিরু কসাইয়ের ছেলে তমাল (৩০) ও মাহমুদকে (৩৫) যথাক্রমে ১ ও ২ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া এজাহারে আরও ৪/৫ জনকে আঘাত আসামি করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ফরিদপুর মহানগর কৃষক দলের সহ-সভাপতির ওপর হামলার অভিযোগ দায়ের করা হয়েছে। এজাহারের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর