সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে সাবেক কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে সাবেক কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় হেলাল উদ্দিন পালোয়ান নামে সাবেক এক কৃষক দলের নেতাকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজারিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


নিহত হেলাল উদ্দিন পালোয়ান উপজেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন হেলাল ব্যাপারী। এ সময় বাড়ির অদূরে লিচু বাগানে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

জয়পুরহাটে সরিষা খেত থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

efa29b83-6339-49e2-bb78-eac501d2d84d


বিজ্ঞাপন


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আসাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তা জানান, নিহতের শরীর ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা শাবল উদ্ধার করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার চেষ্টা চালাচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর