রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

বগুড়ায় আগামীকাল থেকে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লক্ষাধিক শিশু

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় আগামীকাল থেকে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লক্ষাধিক শিশু

বগুড়ায় তিন লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় হাম রুবেলা জাতীয় টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্‌বোধন করবেন।

দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্‌বোধন করবেন বলে জানিয়েছে বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ।


বিজ্ঞাপন


রোববার (১৯ এপ্রিল) বিকেলে বগুড়া সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম নূর ই শাদীদ।

সভায় জানানো হয়, বগুড়া জেলার ১২টি উপজেলার ১০৯টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা এলাকায় স্থায়ী ও অস্থায়ী ২৮৭৩টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি ৩ লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশুকে হাম -রুবেলা টিকাদানের আওতায় নেয়া হয়েছে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে টিকাদান কার্যক্রম চলবে।

সভায় আরো জানানো হয়, জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে একজন শিশু ও উপসর্গ নিয়ে একজন মারা গেছে। এ ছাড়া ৬ জন হাম আক্রান্ত, ৬ জন রোগী পাওয়া গেছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩২ জন। এর মধ্যে ৩২জন। জিয়াউর রহমান শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৭ জন।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ডা. একেএম কামরুজ্জামান, বগুড়া জেলা প্রতিনিধি ডা. মো. রেজা, সিভিল সার্জন অফিসের মো. অফিসার ডা. আজিজুল হক ডা. স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর