রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, সড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে পাম্প কর্তৃপক্ষ ও গ্রাহকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ মোটরসাইকেল চালকেরা দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে সদর উপজেলার রেজা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, সিরিয়াল উপেক্ষা করে কিছু মোটরসাইকেলকে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে গ্রাহকদের সাথে পাম্প কর্তৃপক্ষের বাকবিতণ্ডা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।

Takurgon

এর প্রতিবাদে তেল নিতে আসা মোটরসাইকেল চালকেরা ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অবরোধে রোগী, শিক্ষার্থী ও দূরপাল্লার বাসযাত্রীসহ বিভিন্ন শ্রেণির মানুষ দুর্ভোগে পড়েন।

আরও পড়ুন

সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

ভুক্তভোগীরা অভিযোগ করেন, রাত থেকে সিরিয়ালে অপেক্ষমাণ গ্রাহকদের বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে অন্য মোটরসাইকেলগুলোকে তেল দেওয়া হচ্ছিল। প্রতিবাদ জানাতে গেলে পাম্প কর্তৃপক্ষ তাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে সড়ক অবরোধ চলাকালে পুলিশের উপস্থিতিতেই আবারও সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা।

Thakurrr

অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ জানান, পাম্পের কারও সঙ্গে সংঘর্ষ হয়নি, এখানে স্থানীয় ছেলেদের ও গ্রাহকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে অবরোধ তুলে দিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক সুজিদ জানান, তেল সরবরাহে অনিয়মের অভিযোগটি খতিয়ে দেখা হবে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং সড়ক থেকে অবরোধ সরিয়ে দিয়েছি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর