শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেল জব্দ, আটক ৪ 

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেল জব্দ, আটক ৪ 
অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার ডিজেল জব্দ, আটক ৪ 

নোয়াখালী সদর উপজেলা চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে একটি তেলের গাড়িসহ চারজনকে আটক করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিন উদ্দিন।


বিজ্ঞাপন


আটকরা হলেন— ব্রহ্মপুর গ্রামের মো. রাশেদ (৩৮), চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) এবং মো. মাকসুদ (৩২)। তারা সবাই সুধারাম থানা এলাকার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাটের ‘আবদুল মালেক অয়েল স্টোরে’ অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে রাখা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৪০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে আসামিদের হাতেনাতে আটক করা হয়। অধিক মুনাফার আশায় অবৈধ উপায়ে এই ডিজেল মজুদ করা হয়েছিল। জব্দ করা ডিজেলের পরিমাণ ১৪০০ লিটার।

ওসি মো. মহিন উদ্দিন জানান, শুক্রবার রাতে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি লাল রঙের তেলবাহী ভাউচার গাড়িও জব্দ করা হয়।


বিজ্ঞাপন


আটকদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর