নেত্রকোনায় অবৈধভাবে মজুত করে রাখা ৩১০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে গোপন সংবাদে সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।
বিজ্ঞাপন
অভিযানকালে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্স নামের দুইটি প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৩১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পাশাপাশি ওই দুই প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত ডিজেলের বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা বলে জানা গেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, জেলায় জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে




