শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

কোনো শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

কোনো শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, আমি প্রত্যেকটি বিষয় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব। মাইক্রো লেভেলে দেখব এবং কোনো শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। যদি বিগত দিনে এমনটি হয়ে থাকে সেটারও ব্যবস্থা আমাদের নিতে হবে। শিক্ষকরা মেধাবী হতেই হবে। এর কোনো বিকল্প নেই।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওরিয়েন্টেশন অনুষ্ঠান ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।


বিজ্ঞাপন


শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা কথা দিলাম, আমরা তোমাদের সাথে থাকবো, তোমাদের উন্নয়ন করবো। তবে রেজাল্ট বেস্ট। ডেভেলপমেন্ট হবে, রেজাল্ট বেস্ট। রেজাল্ট বাড়তে থাকবে, ডেভেলপমেন্ট বাড়তে থাকবে।’

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জনগণের টাকায় টাকায় লেখাপড়া করে। প্রতি শিক্ষার্থীর পেছনে এই বিশ্ববিদ্যালয় বছরে ৮ লক্ষ টাকা ব্যয় করে। এ কারণে জনগণের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে।

তিনি আরও বলেন, আমি এই প্রজন্মের ছাত্রছাত্রীদের বলতে চাই— তোমাদের দিকে তাকিয়ে আছেন তোমাদের অভিভাবকরা। তাই আজ থেকে, যতদিন তোমরা এই বিশ্ববিদ্যালয়ে থাকবে, প্রতিটি মুহূর্ত লেখাপড়া কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, আজকের এই সময়ই তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ গড়ে দেবে। আজকের এই প্রস্তুতিই আগামীর বাংলাদেশকে গঠন করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর ৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর ১ আসনের এমপি মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর ২ আসনের এমপি সাদিক রিয়াদ চৌধুরী পিনাক, দিনাজপুর ৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর