শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

পড়া না পারায় শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

পড়া না পারায় শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

পটুয়াখালীর কলাপাড়ায় পড়া না পাড়ায় রুমানা আক্তার (১২) নামের এক অষ্টম শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে অর্পণ হালদার নামের এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জ্ঞান ফেরার পর ওই শিক্ষার্থী জানায়, ক্লাস চলাকালীন ওই শিক্ষক তাকে বাংলা বিষয়ে তিনটি প্রশ্ন লিখতে বলেন। দুটি প্রশ্নের উত্তর দিতে পারলেও একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় তার মাথায় হাত দিয়ে সজোরে বেশ কয়েকটি আঘাত করেন শিক্ষক অর্পণ। এতে ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার পরিবারের সদস্যরা শিক্ষার্থীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন

রাজশাহীতে চাঁদা না পেয়ে মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

এ বিষয়ে জানতে অর্পণ হালদারের সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, কোনো শিক্ষার্থীকে শারীরিকভাবে আহত করার বিধান নেই। তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর