মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাজশাহীতে চাঁদা না পেয়ে মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১২:২২ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে চাঁদা না পেয়ে মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীর পুঠিয়ায় চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভা এলাকার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জুয়েল কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে। অভিযুক্তের নাম মাইনুল (২৩)। তিনি কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মামুনুর রশিদ জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এ সময় মাইনুল দোকানে প্রবেশ করেন। নেশা করার জন্য চাঁদার টাকা চান তিনি। দোকানি জুয়েল টাকা না দিলে মাইনুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করেন। জুয়েল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বন্ধুর সঙ্গে বিরোধ, ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

ঘটনার পরপরই স্থানীয় জনতা মাইনুলকে ধাওয়া করে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত যায় এবং জনরোষ থেকে আসামিকে উদ্ধার করে হেফাজতে নেয়।

‎এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, স্থানীয় জনগণ আসামিকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। আমরা তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। লাশের ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর