শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

বন্ধুর সঙ্গে বিরোধ, ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৫ এএম

শেয়ার করুন:

বন্ধুর সঙ্গে বিরোধ, ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

খুলনায় সাব্বির নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন নীরব নামে আরও একজন। তার অবস্থাও গুরুতর। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে খুলনার ফুলতলায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সাব্বির ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের মোস্তফার ছেলে।

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র জানান, হামলাকারী এবং যারা হতাহত হয়েছেন তারা একে অপরের বন্ধু। কয়েকদিন আগে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে সাব্বিরকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর