বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফসল ক্ষতির অজুহাতে বাবুই পাখির বাসা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতে শাস্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

ফসল ক্ষতির অজুহাতে বাবুই পাখির বাসা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতে শাস্তি
ফসল ক্ষতির অজুহাতে বাবুই পাখির বাসা ধ্বংস

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফসলের ক্ষতির অজুহাতে বাবুই পাখির বাসা ভাঙার ঘটনায় এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্টের বাজার ভুবনেশ্বরী মাতৃ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বাচা মিয়া (৪৮) রাস্তার ধারের একটি তালগাছে ঝুলে থাকা প্রায় ২৭টি বাবুই পাখির বাসা বাঁশ দিয়ে ভেঙে দেন। এতে বাসায় থাকা প্রায় ৫০-৬০টি বাবুই ছানা মারা গেছে।

খবর পেয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়।

স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য অয়ন মল্লিক জানান, গত দুইদিন ধরে বাসাগুলো ভেঙে ফেলা হয়।

অভিযুক্ত বাচা মিয়ার দাবি, বাবুই পাখি তার ফসলের ক্ষতি করছিল। এ কারণেই তিনি বাসাগুলো ভেঙে দেন।


বিজ্ঞাপন


উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের অপরাধের শাস্তির বিধান রয়েছে।

তিনি জানান, অভিযুক্তের অপরাধ প্রমাণিত হওয়ায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর