বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুমিল্লায় নদীপথে শীর্ষ চাঁদাবাজ জিয়াসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় নদীপথে শীর্ষ চাঁদাবাজ জিয়াসহ গ্রেফতার ২

কুমিল্লার মেঘনা উপজেলায় দীর্ঘদিন ধরে নদীপথে চাঁদাবাজির সঙ্গে জড়িত শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াকে (৩০) গ্রেফতার করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার জিয়া মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামের আনিস মিয়ার ছেলে।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বিগত সরকারের আমল থেকে জিয়া মেঘনা নদীর বটতলী থেকে কাঠালিয়া ব্রিজ পর্যন্ত এলাকায় বালুবাহী বাল্কহেড ও অন্যান্য নৌযান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, একই অভিযানে বাল্কহেডের শুকানি শফিক মিয়া (৩৬) নামের আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ওলাস নগর নতুনহাটি গ্রামের রহম আলীর ছেলে।

জানা গেছে, শফিক মিয়া সুনামগঞ্জ ও সিলেট থেকে আসা বাল্কহেডগুলোকে একত্রিত করে চাঁদাবাজদের কাছে তাদের অবস্থান জানাতেন।


বিজ্ঞাপন


নৌ-ফাঁড়ি সূত্রে আরও জানা যায়, বাল্কহেডের মালিকদের কাছ থেকে শফিক প্রতিদিন ৫ থেকে ৬ হাজার টাকা করে চাঁদা সংগ্রহ করে চক্রের কাছে পৌঁছে দিতেন এবং নিজেও এর একটি অংশ পেতেন।

‎চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আজমগীর হোসেন বলেন, নদীপথ নিরাপদ রাখতে এই চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর