বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

রংপুরে অনৈতিক কাজের অভিযোগে চার তরুণীসহ আটক ১৩

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

রংপুরে অনৈতিক কাজের অভিযোগে চার তরুণীসহ আটক ১৩

রংপুর নগরীর শাপলাচত্বরের ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ৪ তরুণীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে এ অভিযান পরিচালনা করেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। এসময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর কার্যকলাপের আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, নগরীর শাপলা চত্বরে ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে গোপনে এই অবৈধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোটেলে অনৈতিক কার্যকলাপের সত্যতা পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে তাদের আজ আদালতে তোলা হবে। এছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর